বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পুকুর থেকে নাদিয়ার লাশ উদ্ধার

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৫৬ পিএম
কচুয়ায় পুকুর থেকে নাদিয়ার লাশ উদ্ধার

নাদিয়া আক্তার ফাইল ফটো।

​চাঁদপুরের কচুয়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর নাদিয়া আক্তার (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা দক্ষিণপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ​নিহত নাদিয়া আক্তার ওই এলাকার সোনার চান প্রধানিয়া বাড়ির মোহাম্মদ নবীর হোসেনের মেয়ে। সে স্থানীয় মুন কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্রী ছিল।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (১ মার্চ) নাদিয়া তার বান্ধবী সাদিয়ার সঙ্গে প্রাইভেট পড়ে বাড়িতে আসে। এরপর বান্ধবীকে এগিয়ে দিতে গিয়ে সে আর ঘরে ফেরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। ​এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফ ম শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।

​আজ সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে নাদিয়ার পায়ের জুতা ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। শিশুটির এমন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Model Hospital

​নাদিয়ার পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই মৃত্যু নিয়ে তাদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই। তারা এটিকে একটি দুর্ঘটনা হিসেবেই দেখছেন।

এব্যাপারে কচুয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital