বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে রহস্যময় সাইনবোর্ড ঘিরে নেট দুনিয়ায় তোলপাড়!

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:০৬ এম
হাজীগঞ্জে রহস্যময় সাইনবোর্ড ঘিরে নেট দুনিয়ায় তোলপাড়!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে হঠাৎ করেই দেখা মিলেছে ভিন্নধর্মী কিছু সাইনবোর্ডের। সাদা ব্যাকগ্রাউন্ডে লাল ও নীল রঙে লেখা এসব সাইনবোর্ডে তিন ব্যক্তির ছবি ব্যবহার করে তাঁদের ‘দালাল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বড় অক্ষরে লেখা— “এই সব দালালদের ধরিয়ে দিন; এরা দেশ ও জাতির শত্রু।”
ঘটনাটি ঘিরে স্থানীয় জনমনে কৌতূহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

শুক্রবার থেকে সাইনবোর্ডগুলোর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই বিষয়টি নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকার নেটিজেনরাও বিষয়টি নিয়ে নানা মতামত দিচ্ছেন। কেউ এটিকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন—এভাবে প্রকাশ্যে ছবি ব্যবহার করা কতটা যৌক্তিক।

পরিচয়হীন উদ্যোগ, বাড়ছে রহস্য
সাইনবোর্ডগুলো কারা লাগিয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ব্যানারে কোনো সংগঠন, ব্যক্তি বা প্রচারকারীর নাম উল্লেখ নেই। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে বা লোকচক্ষুর আড়ালে এগুলো স্থাপন করা হয়েছে। ফলে ঘটনাটির নেপথ্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Model Hospital

জনসাধারণের মিশ্র প্রতিক্রিয়া
বাজারে আসা কয়েকজন ব্যবসায়ী ও পথচারীর সঙ্গে কথা বলে জানা যায়, বিষয়টি নিয়ে মানুষের প্রতিক্রিয়া একরকম নয়। কেউ বলছেন, দালালচক্রের ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে কেউ প্রতিবাদের ভাষা হিসেবে এমন উদ্যোগ নিতে পারেন। অন্যদিকে অনেকেই মনে করছেন, ব্যক্তিগত বিরোধ বা আক্রোশ থেকেও এমন ঘটনা ঘটতে পারে—যা তদন্তসাপেক্ষ।

প্রশাসনের নজরদারির দাবি
স্থানীয় সচেতন মহলের দাবি, কারা এই সাইনবোর্ড টানিয়েছে এবং অভিযোগের সত্যতা কতটুকু—তা দ্রুত খতিয়ে দেখা প্রয়োজন। কারণ যাচাই ছাড়া জনসম্মুখে কারও ছবি ও পরিচয় প্রকাশ সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে বলেও মত তাঁদের।

ঘটনাটি নিয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা থামছে না।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।