বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:৪৮ পিএম
চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর আয়োজনে অসহায় মানুষের মাঝে ইফতার (উপহার) বিতরণ করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ সংগঠনের সদস্যবৃন্দ।

চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের আয়োজনে অসহায়-অসচ্ছল মানুষের মাঝে ‘রামাদান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩ মার্চ (মঙ্গলবার) বিকালে চাঁদপুর শহরের নিউ মার্কেটের তৃতীয় তলায় সেন্ট্রাল রোটারী ক্লাবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুরে সেন্ট্রাল রোটারী  ক্লাব সামাজিক এবং মানবিক কর্মকান্ডে প্রশংসনীয় ভূমিকা রাখছে। তারা দেশ, সমাজ এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে তাদের এই মানবিক ও কল্যানমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এসব কর্মকাণ্ড তারা নিজস্ব অর্থে করে যাচ্ছেন। যা সত্যিই অনুকরণীয়। আমরা আশাবাদী এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের অন্যান্য সংগঠনও এতে অনুপ্রাণিত হবে।
চাঁদপুুর প্রেসক্লাব ও চাঁদপুর  সেন্ট্রাল  রোটারী ক্লাব আগামীতে যীেথভাবে মানবিক ও নানা সামাজিক করার আশা ব্যক্ত করছি।চাঁদপুর প্রেসক্লাব সবসময়ই আপনাদের পাশে থাকবে। আপনারা জানেন ঐতিহ্যবাহী  চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিক কল্যানে কাজ করছে।পাশাপাশি আত্নমানবতার কল্যানে অনেক কাজ করছে।ইতিমধ্যে শহরের অন্ধ হাফেজ,জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ,হিফজুল কোরআন প্রতিযোগিতা, ভাষার মাসে সুন্দর হাতের লেখা,আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ,শহরের পাটওয়ারী পেপার এজেন্সীর অধীন পত্রিকা বিলিকারকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। সামনে চাঁদপুর প্রেসক্লাবের মানবিক ও সামাজিক কার্যক্রম হাতে নিবে।এক্ষেত্রে সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে শুধু নিজেকে শুদ্ধ করলেই হবে না, সমাজের অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে প্রকৃত ইবাদত। আজ চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের আয়োজনে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এটি কেবল সহায়তা নয়, এটি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রকাশ। এভাবে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। চাঁদপুর রোটারী ক্লাবের যেকোনো ভালো কাজের সাথে চাঁদপুর প্রেসক্লাব পাশে থাকবে বলে তিনি অভিব্যক্তি প্রকাশ করেন।
চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুস সালাম জুয়েলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব ফ্যাসিলিটর ও পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শেখ মনির হোসেন বাবুল।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার বিশ্বনাথ পোদ্দার, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান জামাল হোসেন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হাজী শবেবরাত সরকার, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল জমাদার মানিক, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার আলমগীর পাটোয়ারী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার ইফতে খায়রুল আলম, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মাকসুদুর রহমান,  পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার তানভীর আরেফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাজিব মজুমদার, ট্রেজারার রোটারিয়ান সিনিয়র  সাংবাদিক আব্দুল আউয়াল রুবেল, সদস্য রোটারিয়ান জিতু মিয়া ব্যাপারী, রোটারিয়ান শফিউল্লাহ হায়দার, রোটারিয়ান মাদুরি সাহা, রোটারিয়ান শেখ আমানুল্লাহ।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও উপহার তুলে দেন সংগঠনের প্রেসিডেন্ট রোটারিয়ান আবদুল্লাহ আল মামুনসহ সদস্যবৃন্দ।
সবশেষে অনুষ্ঠানে অসহায় মানুষের মাঝে রমজানের বিভিন্ন খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ চাঁদপুর সেন্টার রোটারি ক্লাবের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।