বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ড ইজারায় সর্বোচ্চ দরদাতা মজিবুর

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:১৯ এম
ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ড ইজারায় সর্বোচ্চ দরদাতা মজিবুর
চাঁদপুরের ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ডের ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে উভয় ইজারা পেয়েছেন মজিবুর রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসকের কার্যালয়ে পূর্বঘোষিত সময় অনুযায়ী টেন্ডার বাক্স খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবা উদ্দিন, পৌরসভার সচিব শাহ সুফিয়ান ও নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদিরসহ সংশ্লিষ্টরা।
টেন্ডার বাক্স খোলার পর দেখা যায়, বাজার ও বাসস্ট্যান্ড মিলিয়ে মোট ছয়টি দরপত্র জমা পড়েছে।
ফরিদগঞ্জ বাজারের ইজারার জন্য তিনটি দরপত্র জমা পড়ে। নাছির উদ্দিন পাটওয়ারী ৩ লাখ টাকা, মজিবুর রহমান ২০ লাখ ৬৪ হাজার টাকা এবং মো. ইসমাইল হোসেন ২ লাখ ৮০ হাজার টাকা উল্লেখ করেন। তবে যাচাই-বাছাইয়ে দেখা যায়, মো. ইসমাইল হোসেন বিডি (পে-অর্ডার) জমা দেননি। সরকারি নির্ধারিত দর ছিল ২০ লাখ ৬৩ হাজার ৮০০ টাকা।
সর্বোচ্চ বৈধ দরদাতা হিসেবে মজিবুর রহমানকে বাজারের ইজারাদার ঘোষণা করা হয়।
অন্যদিকে বাসস্ট্যান্ডের ইজারার জন্যও তিনটি দরপত্র জমা পড়ে। এতে মজিবুর রহমান ৩৩ লাখ ৩৬ হাজার টাকা, নাছির উদ্দিন পাটওয়ারী ৪ লাখ টাকা এবং মো. জাহিদুল ইসলাম ৩ লাখ টাকা উল্লেখ করেন। তবে মো. জাহিদুল ইসলাম বিডিবিহীন দরপত্র জমা দেন। সর্বোচ্চ দরদাতা হওয়ায় বাসস্ট্যান্ডের ইজারাও মজিবুর রহমানের নামে ঘোষণা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, “বাজার ও বাসস্ট্যান্ডের জন্য মোট ছয়টি দরপত্র জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে মজিবুর রহমানকে প্রাথমিকভাবে ইজারা প্রদান করা হয়েছে। তার দাখিলকৃত সব কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাঁকে চূড়ান্তভাবে বৈধ ইজারাদার ঘোষণা করা হবে।”
ইজারা প্রক্রিয়া ঘিরে পৌর এলাকায় সাধারণ ব্যবসায়ী ও নাগরিকদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা জানান, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়েই ইজারা কার্যক্রম সম্পন্ন

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital