বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিক কল্যাণে কাজ করছে : সভাপতি সোহেল রুশদী

দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:০০ পিএম
দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ঘরোয়া পরিবেশে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখের চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত  দৈনিক চাঁদপুর খবর পত্রিকা পরিবারের উদ্যোগে ঘরোয়া পরিবেশে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
৪মার্চ (বুধবার) বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে পত্রিকার প্রধান সম্পাদক এম আই মমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি এবং পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি  সোহেল রুশদী বলেন, আজকে যারা ইফতার মাহফিলে এসেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি৷ আজকে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত ঘরোয়া পরিসরে করেছি। দৈনিক চাঁদপুর খবর পত্রিকা ২০বছর অতিক্রম করেছে। নিয়মিত প্রকাশনা ধরে রেখেছি৷ পত্রিকা নিয়মিত প্রকাশ করা খুবই চ্যালেঞ্জিং।
সংবাদ মাধ্যম হল সমাজের দর্পন। চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণে কাজ করছে,সামাজিক ও মানবতার কল্যাণে  কাজ করছে । চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান। সাংবাদিকতা স্বাধীন পেশা। চাঁদপুর প্রেস ক্লাব সবার জন্য উম্মুক্ত। যে কোন সভা,সেমিনার,সমাবেশ করতে করতে পারবেন।
পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্ল্যাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও পত্রিকার উপদেষ্টা শেখ মহিউদ্দিন রাসেল।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের সাংবাদিক, সুধীজন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , সহকারি সম্পাদক মো: শওকত করিম, চীপ রিপোর্টার সাইদ হোসেন অপু চৌধুরী, যুগ্ম সম্পাদক মো: রানা সরকার, সহ-সম্পাদক এম আই দিদার, সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো: ইমাম হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার মো: মাসুদ হোসেন।
ইফতার মাহফিলে অংশগ্রহন করেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো,: আবুল কালাম আজাদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারী, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা মিজি, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, স্বেচ্ছাসেবক দলের নেতা মো: শওকত কারী, বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা মো: সোলেমান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সহকারি শিক্ষক মো: কবির চৌধুরী, সমাজসেবক মো: মোস্তফা মিজি, সমাজসেবক মো: আবুল কাসেম কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: রবিউল আউয়াল রবি গাজী, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর মিজি, মো: জসিম মিজি, জিলানী চিশতী কলেজের অফিস সহকারি মো: মেহেদী হাসান, রিয়াদ প্যাথলজির মো: সিরাজ, পত্রিকার ম্যানেজার মানিক দাস, অফিস সহকারি মো: হযরত আলী সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রধান সম্পাদা এম আই মমিন খান।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্ল্যাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।