বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ‘ফ্যাশন ডিজাইন ফর এসএমইজ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম
চাঁদপুরে ‘ফ্যাশন ডিজাইন ফর এসএমইজ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
চাঁদপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে ৫ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন ফর এসএমইজ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন-এর আয়োজনে এবং তৃণমূল নারী উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে এই কর্মশালায় প্রশিক্ষনতীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সার্টিফিকেট তুলে দেন চাঁদপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা।

তৃণমূল নারী উদ্যোক্তা সংগঠন চাঁদপুর-এর প্রধান সমন্বয়ক এবং রুপলাগী বিউটি পার্লার এন্ড সেলুনের স্বত্বাধিকারী স্বপ্না সোহেলী সুলতানার সভাপতিত্বে ও সাহিত্য একাডেমির পরিচালক আশিক বিন রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন আক্তার, এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক মোঃ নাজমুল ইসলাম, প্রশিক্ষক সাবা নওরীন।

বক্তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নারীদের সম্পৃক্ততা বাড়াতে এমন প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজ নিজ উদ্যোগকে আরও শক্তিশালী করতে পারবেন এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবেন। আমরা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

কর্মশালায় চাঁদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ৩০ জন উদ্যোমী নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাপড়ে ব্লক প্রিন্ট, কাটিং, ডিজাইন উন্নয়ন এবং পণ্য প্রস্তুতের বিভিন্ন ব্যবহারিক কৌশল শেখানো হয়। অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা হাতে-কলমে কাজ শেখার সুযোগ পায়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital