বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর, পরিবারে আহাজারি

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:৩২ পিএম
কচুয়ায় পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর, পরিবারে আহাজারি

কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের আহাজারি।

চাঁদপুরের কচুয়া উপজেলায় পুকুরে ডুবে জুনাঈদ হোসেন (৬) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  ভোরে উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।

নিহত জুনাঈদ হোসেন ওই গ্রামের গ্রাম পুলিশ জোসনা আক্তারের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট শিশুটির এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, ভোরবেলায় পরিবারের সবাই ঘুমিয়ে থাকলেও জুনাঈদ ঘুম থেকে উঠে বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। ধারণা করা হচ্ছে, দাঁত ব্রাশ করার সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। পরে অনেকক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় ২ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় জুনায়েদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করা হলে নিশ্চিত হওয়া যায় যে, সে আর বেঁচে নেই। এ ঘটনায় নিহত শিশুটির মা জোসনা আক্তারসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে এলাকাবাসীও আবেগাপ্লুত হয়ে পড়েন।

Model Hospital

ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital