বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:৪৪ পিএম
কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ী।

​চাঁদপুরের কচুয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) পৌরসভার পূর্ব কড়ইয়া এবং সাচার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। এসআই সাইফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব কড়ইয়া এলাকায় বিল্লাল হোসেনের বাড়ির সামনের রাস্তা থেকে ১০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেন।

​গ্রেপ্তারকৃতরা হলেন- ​মোঃ মনির হোসেন (৩৬) পিতা- মোঃ আঃ কাদের, গ্রাম- কড়ইয়া (সিদ্দিক ডিলার বাড়ি), কচুয়া পৌরসভা। ​মোঃ নুরে আলম ওরফে চায়না (৩২) পিতা- মোঃ আঃ রব, বর্তমান বাসিন্দা- কড়ইয়া (বিল্লালের বাড়ির ভাড়াটিয়া), স্থায়ী ঠিকানা- হাতিয়া, নোয়াখালী। ​এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (মামলা নং-৯) রুজু করা হয়েছে।

​পৃথক আরেকটি অভিযানে এসআই আবু তাহের মোল্লার নেতৃত্বে পুলিশ সাচার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মাদকসহ রমজান (৩৬) নামক একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি রানির দিঘীর সাচার এলাকার গনি মিয়ার ছেলে।

Model Hospital

​গ্রেপ্তারকৃত রমজানকে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সামনে হাজির করা হলে আদালত তাকে নির্দিষ্ট মেয়াদে সাজা প্রদান করেন।

​কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক জানান, ​গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বৃহস্পতিবার সকালেই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে কচুয়া থানা পুলিশের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।