বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের আশিকাটিতে অসহায়দের মাঝে আদর্শ যুব সমাজের ঈদ সামগ্রী বিতরণ

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:৫১ পিএম
চাঁদপুরের আশিকাটিতে অসহায়দের মাঝে আদর্শ যুব সমাজের ঈদ সামগ্রী বিতরণ
অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম শরীফ উল্লাহ এর আর্থিক ও সার্বিক দিক নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবছরও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুর ৩টায় চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম শরীফুল্লার সভাপতিত্বে উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রায় অর্ধশত অসহায় ও দুস্থ মানুষকে এ সহায়তা প্রদান করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, আতপ চাল, দুধ, বাদাম, কিসমিস, ডাল, পেঁয়াজ, আলু ইত্যাদি।
আদর্শ যুব সমাজের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মহসিনের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার গাজী, সদস্য নূর মোহাম্মদ গাজী সাকিব, সংগঠনের শুভাকাঙ্ক্ষী তাফাজ্জল গাজী তাপু, সহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানা যায়, ‘আদর্শ যুব সমাজ’ নামক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০১৬ সাল থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছেন। প্রতি বছরই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র, ঈদবস্র ও ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী বিতরন, বিবাহ ও পড়াশোনায় আর্থিক সহযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক কাজ করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন অত্র অঞ্চলে। উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ব্যাপক প্রশংসা করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital