বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাতীয় পাট দিবস পালিত

কৃষকের ন্যায্য মজুরি দিলেই পাট উৎপাদন বৃদ্ধি পাবে : এডিসি এরশাদ উদ্দিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:০৭ পিএম
কৃষকের ন্যায্য মজুরি দিলেই পাট উৎপাদন বৃদ্ধি পাবে : এডিসি এরশাদ উদ্দিন

চাঁদপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্্যালি ও আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।

পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন —এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায়  চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার-এর পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। তিনি বলেন, কৃষকদের পাট চাষ থেকে নিরুৎসাহিত করা যাবে না। পাট উৎপাদন অব্যাহত রাখতে হবে। তাহলেই আবার আগের মতো পাটের প্রসার ও সম্ভাবনা বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, পাট উৎপাদনে কৃষকের ন্যায্য মজুরি দিতে হবে। তাহলেই পাট উৎপাদন বৃদ্ধি পাবে। পাটের গুরুত্ব তুলে ধরে পাটজাত পণ্যের উৎপাদন বাড়ানো, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।
বক্তারা বলেন, এক সময় পাট থেকে উৎপাদিত নানা পণ্য দেশের বাজার ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হতো। কিন্তু পাটকল বন্ধ হয়ে যাওয়া, শ্রমিকদের ন্যায্য মজুরি না পাওয়া এবং কৃষকদের লোকসানের মুখে পড়ার কারণে ধীরে ধীরে পাট উৎপাদন কমে যায়।
অথচ পাটকে বলা হয় সোনালী আঁশ। এই সোনালী আঁশের উৎপাদন বাড়াতে না পারলে ভবিষ্যতে এর অস্তিত্ব সংকটে পড়তে পারে বলে তারা উল্লেখ করেন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার নাদিরা নূর এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু তাহের। স্বাগত বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম।
শুভেচ্ছা  বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ এবং কৃষক প্রতিনিধি মনিরুজ্জামান।
সভায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, এক সময় পাট চাষের মৌসুমে পাটের বিশেষ গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ত। এখন সেই দৃশ্য অনেকটাই কমে গেছে। এর অন্যতম কারণ কৃষকরা পাট চাষে ন্যায্য মূল্য ও পর্যাপ্ত সুবিধা পান না। তিনি উদাহরণ দিয়ে বলেন, বর্তমানে আলুর উৎপাদন বাড়ছে কারণ চাষিরা এতে লাভবান হচ্ছেন। একইভাবে পাট চাষেও কৃষকদের সুবিধা নিশ্চিত করতে হবে। কৃষকদের নিয়ে চাঁদপুর  কৃষি সম্প্রসারন অধিদপ্তর চাঁদপুর প্রেসক্লাবে এ সংক্রান্ত সেমিনার করতে পারেন।এ ক্ষেত্রে সহযোগিতা করবে চাঁদপুর প্রেসক্লাব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নৌ পুলিশের প্রতিনিধি ইমতিয়াজ, চাঁদপুরের অন্যান্য জেলা ম্যাজিস্ট্রেটগণ এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষকরা।
এর আগে জাতীয় পাট দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন হুদা।
উল্লেখ্য, প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা পাট শিল্পকে পুনরুজ্জীবিত করতে কৃষক, উদ্যোক্তা ও সরকারের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এতে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক কৃষক ও কৃষি কর্মকর্তাগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital