বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাজাপুরে মাদকবিরোধী র‍্যালি ও বিক্ষোভ মিছিল

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:৫৯ পিএম
রাজাপুরে মাদকবিরোধী র‍্যালি ও বিক্ষোভ মিছিল
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ) জুমার নামাজের পর মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম মজুমদার ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এ র‍্যালিটি রাজাপুর বাজার থেকে শুরু হয়ে সাহেব বাজার বটতলায় গিয়ে শেষ হয়।
র‍্যালিতে বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।
প্ল্যাকার্ডগুলোতে  মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন, মাদক ছাড়লে জীবন হাসবে,মাদক ও তার গডফাদার সমাজের প্রতিরোধ এবার এবং আসুন সবাই শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এমন বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
মিছিল শেষে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এটি পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital