শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দুই শতাধিক মানুষের মাঝে ‘আলোর দিশা’র ইফতার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:০৩ পিএম
দুই শতাধিক মানুষের মাঝে ‘আলোর দিশা’র ইফতার বিতরণ

মানবতার কল্যাণে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা-র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

মানবতার কল্যাণে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা-র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে এই ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।

ইফতার বিতরণ কর্মসূচিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর বিশ্বাস বলেন, “আলোর দিশা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আলোর দিশা প্রতিষ্ঠিত না হলে হয়তো জীবনের প্রকৃত মর্ম উপলব্ধি করতে পারতাম না। আলোর দিশা পরিবারের সঙ্গে যুক্ত সকল প্রবাসী মানবতার সৈনিক এবং সব সময় সংগঠনের পাশে থাকা সকল স্বেচ্ছাসেবীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে সমাজের বিত্তবান মানুষের প্রতি অনুরোধ—আপনারা মানবতার হাত বাড়িয়ে দিয়ে আলোর দিশাকে আরও শক্তিশালী করতে সহযোগিতা করুন। আমরা শুধু রাজবাড়ী নয়, দেশব্যাপী কাজ করতে চাই, যা আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় সম্ভব।”

সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিথুন বলেন, “রমজান একটি পবিত্র মাস। আল্লাহ তাআলা এই মহান রমজান মাসে আলোর দিশা সংগঠনের মাধ্যমে মানবিক কাজ করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি শুকরিয়া আদায় করছি। সকলের প্রতি অনুরোধ—আপনারা আলোর দিশা সংগঠনের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতায় আলোর দিশার আলো আরও উজ্জ্বল হবে।”

Model Hospital

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম দপ্তর সম্পাদক তপু কুমার, প্রচার সম্পাদক চন্দন কুমার সোম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অয়ন কুমার ব্রহ্ম, বিশাল আহমেদ, আলিফসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

উল্লেখ: অনলাইনভিত্তিক এই সংগঠনটি ২০২৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা সম্মিলিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এর মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচি, বস্ত্র বিতরণ, দরিদ্র মানুষের চিকিৎসার ব্যবস্থা, দরিদ্র পরিবারের শিশুদের লেখাপড়ায় সহায়তা, অসচ্ছল পরিবারের কন্যাদের বিয়েতে আর্থিক সহযোগিতা, ঈদে ঈদের বাজারসামগ্রী বিতরণ এবং রমজানে ইফতার বিতরণসহ বিভিন্ন উৎসব ও দুর্যোগময় সময়ে মানবিক সহায়তা প্রদান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital