বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতরা পেল প্রভাতের ইফতার ও ঈদ সামগ্রী

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:০৮ পিএম
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতরা পেল প্রভাতের ইফতার ও ঈদ সামগ্রী
আর্তমানবতার সেবায় নিয়োজিত সরাসরি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব ইফতার ও ঈদ সামগ্রী অসহায় ব্যক্তিদের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম হানিফ।
বিতরণকৃত প্রতি প্যাকেজে ছিল- ছোলা, মুড়ি, খেসারি ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, খেজুর, সেমাই, চিনি, বাদাম, কিসমিস। এদিকে এর আগেরদিন বৃহস্পতিবার মহামায়া এলাকার কয়েকজন অসহায় রোজাদারকে নিয়ে মহামায়া স্কুল মাঠে ইফতার করল প্রভাতের সদস্যরা। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানান সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
অনুষ্ঠানে আয়োজকরা বলেন, আর্তমানবতার সেবা এবং সমাজের সার্বিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের সাধ্যমতো অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও আমাদের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।
দানশীল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আরও বলেন, সমাজের অনেক মানুষ আমাদের এই মহৎ কাজে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আশা করছি সামনের দিনগুলোতেও তারা আমাদের পাশে থাকবে।
আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি জুয়েল হাজী, সাংগঠনিক সম্পাদক সাজদিদুর রহমান পাটওয়ারী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আল মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সদস্য খলিলুর রহমান, তাওহিদুল ইসলাম, সিয়াম হোসেন, মেহেরাজ হোসেন, মামুন হোসেন, জিহাদ হোসেন সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।