বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কচুয়ায় আবুল বারাকাত ট্রাস্টের মেধা বৃত্তি প্রদান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:৫৪ পিএম
কচুয়ায় আবুল বারাকাত ট্রাস্টের মেধা বৃত্তি প্রদান

কচুয়ায় আবুল বারাকাত ট্রাস্টের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ বিতরণ করছেন অতিথিবৃন্দ।

কচুয়ায় আবুল বারাকাত ট্রাস্টের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে কচুয়া-সাচার সড়কের পাশে বাঁচাইয়া আল-বারাকা আইডিয়াল একাডেমীর মাঠে অভিভাবক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একাডেমীর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আবুল বারাকাত বাবুলের সভাপতিত্বে ও একাডেমীর পরিচালক সহকারী অধ্যাপক আবু জাফরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জাতীয় সংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ন্যাশানাল প্রজেক্ট কোঅর্ডিনেটর ও বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক ড. মো: আবুল হাসানাত দুলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,হাজীগঞ্জ কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আবু নছর আশরাফী,কাদলা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গাজী মোঃ ইউসুফ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কাশেম, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সেলিম মিয়া,আল ফাতেমা দারুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মোশারফ হোসেন,উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ। এসময় স্থানীয় অভিভাবক,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,আবুল বারাকাত ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির মোট ৫১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৫১ জন বৃত্তি লাভ করেন। তার মধ্যে ১৬ জন ট্যালেন্টপুল ও ৩৫জন সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেন। পরে আল বারাকা আইডিয়াল একাডেমির সফলতা ও কৃতি শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মোনাজাত পরিচালনা করেন মাওলানা গাজী মোঃ ইউসুফ।

Model Hospital

ট্রাস্টের চেয়ারম্যান ও আল-বারাকা আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা মো. আবুল বারাকাত বাবুল বলেন, ‘ট্রাস্টের উদ্যোগে প্রথমবারের মতো এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে মনোনিবেশ করাই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও মেধা যাচাইয়ের এই প্রকল্প অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার উন্নয়নে ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।