বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশ ও জাতির কল্যাণ কামনায় মধুরোডে এলাকাবাসীর উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:৩৭ পিএম
দেশ ও জাতির কল্যাণ কামনায় মধুরোডে এলাকাবাসীর উদ্যোগে ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মধুরোডে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।
শনিবার (৭ মার্চ) মধুরোড চরবাকিলা বাইতুল মামুর জামে মসজিদে উক্ত আয়োজন সম্পন্ন হয়।
মাহবুবুর রহমান সাদ্দাম, শরীফ হাজী ও কামরুল পাটওয়ারীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তালিম পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হানিফ কাকন, যুগ্ম আহবায়ক রুবেল খান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি তারেক হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান মিজি, সদস্য মান্নান মিজি, তারেক হোসেন রিপন, খালেদ হোসেন সমর।
এছাড়াও ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস বেপারী, সাধারণ সম্পাদক কাউছার পাটওয়ারী রুবেল, সহ সভাপতি মহসিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রাজা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব আলম, যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ মিজি, মাহফুজ আহমেদ, সমাজসেবক আব্দুর রশিদ হাজী, শহীদ হাজী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ রফিক বেপারী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সারা বিশ্বের মুসলিম জাতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম হাফেজ মোঃ আব্দুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital