বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

গণতন্ত্রের সংগ্রামে খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক : মোস্তফা খান সফরী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:৩৯ পিএম
গণতন্ত্রের সংগ্রামে খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক : মোস্তফা খান সফরী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক ছাত্রনেতা মোস্তফা খান সফরীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ই মার্চ চাঁদপুর শহরের ইউরো এশিয়া পার্টি সেন্টার এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেন, দেশ ও গণতন্ত্রের সংগ্রামে খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তিনি সব সময় দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমে ভরপুর, যা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান জাতি কখনো ভুলবে না। তার আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করেই নেতাকর্মীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। এ সময় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং উপস্থিত সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-,সংগ্রাম এবং বহু ত্যাগের বিনিময়ে বিএনপি এ দেশের মানুষের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। নতুন বাংলাদেশের নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী আসন অলংকৃত করেছেন জিয়া পরিবারের সুযোগ্য সন্তান, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির প্রতিটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন গুপ্ত সংগঠন যেন বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণা এবং লালন করে চাঁদপুরে বিএনপির প্রতিটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Model Hospital

ইফতার পূর্বক মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ দেশজাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ পৌর বিএনপির সভাপতি শোয়েব সরকার, সহকারি অ্যাটর্নি জেনারেল সাইফুল ইসলাম সোহেল, ঢাকা বারের আইনজীবী আশরাফুল ইসলাম আশু, ১নং বালুথুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজী, আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার, মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অলি পাটোয়ারী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসানাত, সাবেক ছাত্রনেতা বশির পারভেজ, জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ, চাঁদপুর পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রতাপ ভঞ্জ, যুবদলনেতা সোহেল বকাউল, মনির হোসেন খোকা, আহমদ দর্জি, শুক্কুর পাটোয়ারী, পিন্টু খান, সাবেক ছাত্রনেতা সুকুমার রায়, রাসেল আহমেদ জনি, সোহাগ বকাউলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital