বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাবুরহাটে তারুণ্যের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:৪১ পিএম
বাবুরহাটে তারুণ্যের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

চাঁদপুর বাবুরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তারুণ্যের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে মুনাজাতরত অতিথিবৃন্দ ।

চাঁদপুরের বাবুরহাটে তারুণ্যের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে এক আন্তরিক পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানের তাৎপর্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে শনিবার (৭ মার্চ) বাবুরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা বাড়িয়ে তোলেন।
এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
আগত অতিথিদের মধ্যে ছিলেন, চাঁদপুর সদর থানা ছাত্রদল সভাপতি আহমেদ জিসান, বাবুরহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ মাসুদুর রহমান,  চাঁদপুর সদর থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাঈম কাজী এবং ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট মালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আর‌ও উপস্থিত ছিলেন তারুণ্যের আলো সামাজিক সংগঠনের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক সমুদ্র সৈকত, তারুণ্যের আলো সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জাহিদ হাসান বলেন, রমজান মাসের শিক্ষা হলো সহমর্মিতা ও মানবতার চর্চা। সেই লক্ষ্য থেকেই আমরা গরিব ও অসহায় মানুষের সাথে নিয়ে একসাথে ইফতার করার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও তারুণ্যের আলো সামাজিক সংগঠন সমাজের কল্যাণে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital