বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:৪৪ পিএম
চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুর প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টেুরেন্টে চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আগত আমন্ত্রিত অতিথি  বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, আপনাদের এই মহতি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। চাঁদপুর প্রেসক্লাব সব সময় আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে। আমি চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সকল সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আর‌ও উপস্থিত ছিলেন চাঁদপুর ড্যাবের আহ্বায়ক  ডাঃ মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল্লা বেপারী, সহ-সভাপতি মাহমুদুল হাসানসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত মেডিকেল টেকনোলজিস্টরা।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
এসময় সংগঠনের সভাপতি বলেন, চাঁদপর মেডিকেল টেকনোলিজিস্ট পরিষদ সবসময় পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা প্রত্যকে স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ| রোগ নির্ণয়ের সঠিকতা এবং মানসম্মত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণা/তাই আমাদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতাই  আমাদের সবচেয়ে বড় শক্তি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital