বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে মসজিদের মুয়াজ্জিনকে দোকান উপহার দিল আস্থা সংগঠন 

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:২৪ পিএম
মতলব দক্ষিণে মসজিদের মুয়াজ্জিনকে দোকান উপহার দিল আস্থা সংগঠন 

চাঁদপুরের মতলব দক্ষিণে “আস্থা সংগঠন” এর দারিদ্র্য বিমোচন প্রকল্প-২ এর আওতায় নারায়ণপুর পূর্ব বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবু হানিফের আত্ম-কর্মসংস্থানের জন্য একটি (টুপি, আতর ও কাপনের কাপড় বিক্রির) দোকান উপহার দিয়েছেন।

শনিবার (৭ মার্চ) বিকেল ৫টায় নারায়ণপুর পূর্ব বাজার জামে মসজিদের বরাদ্দকৃত ঘরে এবং এক নারী প্রবাসীর অর্থায়নে “শেষ বিদায় স্টোর” নামে এই দোকানটি আস্থা সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় উপহার দেওয়া হয়।

অসচ্ছল কর্মহীন মানুষের আত্মকর্মসংস্থান তৈরি করে দেওয়া অন্যতম সামাজিক সংগঠন আস্থা। সংগঠনটি বিভিন্ন সময়ে ভ্যানগাড়ি, অটোরিক্সা, অসহায় মেয়েদের বিবাহে আর্থিক সহযোগিতা, দুঃস্থ মানুষের চিকিৎসা, বৃক্ষরোপনসহ আরো অনেক সামাজিক কার্যক্রম করে আসছে।

তারই ধারাবাহিকতায় মুয়াজ্জিন হাফেজ আবু হানিফের হাতে দোকানের চাবি বুঝিয়ে দিয়ে তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন সংগঠনের সদস্য ও এলাকার সর্বসাধারণরা। দোকানের চাবি বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনে সকল পর্যায়ের সদস্যবৃন্দ।

Model Hospital

সংগঠনের সমন্বয়ক মিঞা মো. মামুন বলেন, খাদ্যের পরির্বতে অসহায় পরিবারের জন্য ঘর করে দেয়া এবং কর্মহীন মানুষকে অটোরিকশা, সেলাইমেশিন ও দোকান দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করছে আস্থা সংগঠন। সংগঠনের সদস্যরা দূস্থ ও অসহায় মানুষের কল্যাণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও আমাদের এই মানবিক কাজের দ্বারা অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।