বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা

বিশ্ব নারী দিবসে কলেজ শিক্ষক ও নাট্যশিল্পী ফারজানা কুমকুমকে সংবর্ধনা দিয়েছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ৮ মার্চ দুপুরে তার বাসভবনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে, মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় বক্তব্য রাখেন একাডেমির সহ-সভাপতি শিউলী মজুমদার, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, প্যাপিরার পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি সাঈদ হোসেন অপু চৌধুরী, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল খান রাজিব, কলেজ শিক্ষক সোহরাব হোসেন ও সাংস্কৃতিক অনুরাগী আবদুল আহাদ মোল্লা। কবিতা আবৃত্তি করেন রাইসা হোসেন।

এ সময় ফারজানা কুমকুমের বর্ণাঢ্য জীবনের ওপর আলোকপাত করা হয়। তার কাছ থেকে শোনা হয় সফলতার পেছনে লুকিয়ে থাকা সুখ-দুঃখের গল্প।

ফারজানা কুমকুম বলেন, ‘পুরুষদের তুলনায় নারীদের জীবনটা অনেক জটিল। খুব সহজে নারীরা দাঁড়াতে পারে না। তারা অনেক কিছু মোকাবেলা করে এগোতে হয়।’

Model Hospital

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, ‘একজন সফল নারীকে সংবর্ধনা দিতে পারলে মূলত আমরাই সম্মানিত হই।’

চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, ‘একাডেমির পক্ষ থেকে প্রতি বছর নারী দিবসে একজন সফল নারীর বাসভবনে চর্যাপদ টিম ছুটে গিয়ে সংবর্ধনা দিয়ে থাকে। এটা আমাদের অনেক দিনের রেওয়াজ। ২০২১ সাল থেকে এ সংবর্ধনা দেয়া হচ্ছে। এর আগে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সংগীতশিল্পী ইতু চক্রবর্তী, কৃষ্ণা সাহা সহ অনেক গুণিজনকে এ সংবর্ধনা প্রদান করা হয়।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital