বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুরআন নাজিলের মাসে কুরআনবিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে : মাওলানা মাকসুদুর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৭:৩৩ পিএম
কুরআন নাজিলের মাসে কুরআনবিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে : মাওলানা মাকসুদুর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, কুরআন নাজিলের মাসে কুরআনবিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে।মাহে রমাযান আমাদের আল্লাহভীতি শিক্ষা দেয়। রমাযানের শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক সমাজগঠন ছাড়া দেশে প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। জনআকাঙ্খার বাংলাদেশ গড়তে হলে তাকওয়াভিত্তিক সমাজ গঠন করতে হবে। আল্লাহভীতি না থাকলে মানুষ যে কোন অপরাধ প্রবণ হতে দ্বিধা করে না। দেশ ও সমাজ থেকে চাঁদা, খুন, ধর্ষণ রোধ করতে হলে রমাযানের শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই।
মাওলানা মাকসুদুর রহমান আরও বলেন, বর্তমানে চাঁদাবাজি একটি মহামারির নাম। এ মহামারি থেকে জাতি মুক্তি চায়। নতুন সরকার চাঁদাবাজির কণ্ঠনালী চেপে ধরতে না পারলে এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সরকারের জন্য ভালো ফল বয়ে আনবে না।
আজ রবিবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কার্যালয়ে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা সভাপতি মাওলানা আবু হানিফ পাটওয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমরা হোসাইন জহিরের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, উপদেষ্টা ক্বারী তাজুল ইসলাম, মুহাম্মদ ওসমান গণি, মাজহারুল ইসলাম, আলমগীর হোসাইন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital