বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেস ক্লাবের শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামের শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৭:৩৫ পিএম
চাঁদপুর প্রেস ক্লাবের শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামের শুভ উদ্বোধন

চাঁদপুর প্রেসক্লাব তৃতীয় তলায় অডিটোরিয়াম আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। পাশে রয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী,সাধারণ সম্পাদক এম এ লতিফসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

চাঁদপুর প্রেস ক্লাবের তৃতীয় তলায় শীতাতপ নিয়ন্ত্রিত অডিটরিয়াম শুভ উদ্বোধন রোববার (৮ মার্চ) বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি  শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় তিনি চাঁদপুর প্রেসক্লাবের আধুনিকায়ন অডিটরিয়াম দেখে সন্তোষ্টি প্রকাশ করেন এবং উন্নয়ন কাজের বেগবান করার জন্য আশ্বাস প্রদান করেন।
উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সিনিয়র সাংবাদিক ও নাট্যকার সফিউল আলম বাবু, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক  সভাপতি  শরীফ চৌধুরী,গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ জিএম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনির চৌধুরী,দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আবদুর রহমান,চাঁদপুর প্রেসক্লাবের  সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, উপদেষ্টা সদস্য শরীফ মোঃ আশরাফুল হক, সাংবাদিক হাবিবুর রহমান, এটিএন নিউজ জেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন ঢালী, দৈনিক চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, সাংবাদিক হাসান মাহমুদ, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ ইলিয়াস পাটোয়ারী, সাংবাদিক আলমগীর হোসেন,মহসিন হোসাইন প্রমুখ ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সদস্য মাওঃ আহমদ উল্যাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।