বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ‘বিজয়ী’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৭:৪০ পিএম
চাঁদপুরে ‘বিজয়ী’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

চাঁদপুরের নারী উন্নয়ন সংগঠন ‘বিজয়ী’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে চাঁদপুর পুরান বাজারে বিজয়ীর অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এক ঝাক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। বিজয়ীর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান উপস্থিত নারী উদ্যোক্তাদের সাথে নিয়ে দিবসটি উদযাপন করেন। আলোচনা সভায় তিনি বলেন, সমতা, অধিকার ও সম্মানের জন্য নারীর সংগ্রাম অব্যাহত থাকবে।

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করতে এবং সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠায় ‘বিজয়ী’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি নারী উদ্যোক্তাদের সাহসিকতার সাথে এগিয়ে আসার আহ্বান জানান এবং আগামী দিনে তাদের কল্যাণে আরও নতুন নতুন কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দেন।

এ সময় অংশগ্রহণকারী উদ্যোক্তারা নারীর ক্ষমতায়নে তানিয়া ইশতিয়াক খানের ভূমিকার প্রশংসা করেন এবং নিজেদের স্বাবলম্বী করার ক্ষেত্রে ‘বিজয়ী’র অবদানের কথা তুলে ধরেন।

Model Hospital

অনুষ্ঠান শেষে কেক কেটে আনন্দঘন পরিবেশে দিবসের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।