বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে চমক দেখাতে চান চেয়ারম্যান প্রার্থী কাউছার হোসেন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:৪২ পিএম
কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে চমক দেখাতে চান চেয়ারম্যান প্রার্থী কাউছার হোসেন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ কাউছার হোসেন।

সম্ভাব্য প্রার্থিতাকে ঘিরে অনলাইন কচুয়া উপজেলা পরিবারের একটি গ্রুপে ওই ইউনিয়নের সকল প্রার্থীদেরকে স্থানীয় জনসমর্থন জরিপ করলে বিশাল জনসমর্থনে এগিয়ে রয়েছেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে আলোচনা শুরু হয়েছে।

দলের দুঃসময়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সহযোগী সংগঠনের ছাত্রদলের ইউনিয়ন সভাপতি ও উপজেলা ছাত্রদলের দলের সহ-সভাপতি পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্বরত আছেন। তার পরিবার ও আত্মীয়-স্বজন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

আওয়ামী লীগের আমলে দলের দুঃসময়ে শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ড.আনম এহছানুল হক মিলনের হাত ধরে দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সংগঠনকে শক্তিশালী করা এবং তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। পাশাপাশি ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও তিনি অংশগ্রহণ করে আসছেন।

Model Hospital

স্থানীয় সূত্রে জানা যায়, গোহট উত্তর ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থেকে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে এলাকাবাসীর সঙ্গে তার একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায়ও এগিয়ে এসেছেন তিনি।

এ বিষয়ে কাউছার হোসেন বলেন, গোহট উত্তর ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে মিশে তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা পেয়েছি। সুযোগ পেলে আমি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন,দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং ইউনিয়নের সাধারণ মানুষ যদি আমাকে সমর্থন করে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো।

এদিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাউছার হোসেনের নাম আলোচনায় আসায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, তিনি প্রার্থী হলে দল ও এলাকার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital