বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার

সরকারি সেবা পেতে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২৪ এম
সরকারি সেবা পেতে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলে ইফতার পূর্ব দোয়ায় মোনাজাতরত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রয়াত সাংবাদিক ইকরাম চৌধুরী ও শাহ মোহাম্মদ
মাসুদ আলমের স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) চাঁদপুর প্রেসক্লাবের ২য় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতারের আয়োজন করা হয়।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তির বিষয়ে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সত্য জাতির সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, আমি ইতিমধ্যে চাঁদপুরের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছি। সেখানে মানুষের কাছে যেমন অভিযোগ পেয়েছিলাম পরিদর্শনে গিয়ে তার পিছনেও ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। তাই সকলের কাছে আমার অনুরোধ সরকারি সেবা পেতে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, চাঁদপুরের সিভিল সার্জন নূরে আলম দ্বীন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো: এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোশারফ হোসেন, জাতীয় ভোক্তা অধিকার চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, দৈনিক নয়া প্রভাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জামাল সাকিব, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী আশরাফুজ্জামান রাসেল।

চাঁদপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আল ইমরান শোভন, রিয়াদ ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীনসহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ।

ইফতার মাহফিলে চাঁদপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশন সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আহমদ উল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।