বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর শাখার ইফতার মাহফিল

একজন আইনজীবীর জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ : অ্যাডভোকেট বুলবুল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৫০ পিএম
একজন আইনজীবীর জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ : অ্যাডভোকেট বুলবুল

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার শিক্ষানবীশ আইনজীবীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর শাখার উপদেষ্টা ও জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম (বুলবুল)।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শিক্ষানবীশ আইনজীবীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকার ইউরেশিয়ান চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষানবীশ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম (বুলবুল)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

Model Hospital

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নইমুল ইসলামের সভাপতিত্বে এবং ল’ইয়ার্স কাউন্সিলের কোষাধ্যক্ষ ও জামায়াতে ইসলামী আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট মোঃ মামুন হোসেন মিয়াজীর সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আবুল খায়ের শেখ, চাঁদপুর শহর শাখার আমীর ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান খান এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদের খান।

এ সময় আরও বক্তব্য রাখেন গ্রীন ওয়ে লিগ্যাল এডুকেয়ারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অ্যাডভোকেট মেহেদী হাসান, আইনজীবী বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট ইমাম হোসাইন, অ্যাডভোকেট মুসলিম মিয়াজী, অ্যাডভোকেট মহিউদ্দিন ফাহাদ এবং অ্যাডভোকেট শফিক ইসলাম রনি।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাস আমাদের ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। একজন আইনজীবীর জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় এসব মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, নতুন প্রজন্মের আইনজীবীদের সততা, নৈতিকতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital