বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকরা হুমকি-ধমকিতে কখনো ভয় পায় না

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ১:২৬ পিএম
সাংবাদিকরা হুমকি-ধমকিতে কখনো ভয় পায় না

স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাদের পলাশ ও জাগো নিউজের চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিকের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল টুয়েন্টি-২৪ এর চাঁদপুর প্রতিনিধি আল ইমরান শোভন, সহ-সভাপতি ও মাই টিভির চাঁদপুর প্রতিনিধি মনোয়ার কানন, দপ্তর ও প্রচার সম্পাদক এবং বৈশাখী টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি ওয়াদুদ রানা, চ্যানেল আইয়ের চাঁদপুর প্রতিনিধি মোরশেদ আলম রোকন, নিউজ-২৪ টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকার, চ্যানেল-এস এর চাঁদপুর প্রতিনিধি বিপ্লব সরকার, এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, বাণিজ্য প্রতিদিনের চাঁদপুর প্রতিনিধি আশিক বিন রহিম, বাংলা টিভির চাঁদপুর প্রতিনিধি ইকবাল বাহার।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে মাঝে মাঝেই সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি-ধামকির খবর শুনা যায়, সাংবাদিকরা এসব হুমকি-ধমকিতে কখনো ভয় পায় না। সাংবাদিকরা নিজেদের জীবন বাজি রেখে এই সমাজের অসংগতি তুলে ধরে আসছে। যেকোনো একটি প্রতিবেদনের কারণে যখনই কোন একটি স্বার্থান্বেষী মহলের স্বার্থে আঘাত হয় তখনই তারা সাংবাদিকদের বিভিন্ন ভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Model Hospital

বক্তারা বলেন, সর্বশেষ জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. ফজলে এলাহী খানকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সবশেষে জাগো নিউজের ও এসএটিভির চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, দৈনিক ইকোনমি পত্রিকার চাঁদপুর প্রতিনিধি এইচ.এম নিজাম, দৈনিক চাঁদপুর বার্তা চীফ রিপোর্টার আলমগীর হোসেন, সুদীপ্ত চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার মাইনুল ইসলাম, দৈনিক শপথ পত্রিকার স্টাফ রিপোর্টার রহমান রুবেল, দৈনিক খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি ইব্রাহিম খানসহ জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, এর আগে ১ ফেব্রুয়ারি জাগো নিউজে ‘নোয়াখালী মেডিকেলের ডা. ফজলে এলাহী খানকে ওএসডি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital