বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী ঐতিহ্যবাহী রুশদী পরিবারের উদ্যোগে মিলাদ মাহফিল ও ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫৬ পিএম
শাহতলী ঐতিহ্যবাহী রুশদী পরিবারের উদ্যোগে মিলাদ মাহফিল ও ঈদ উপহার বিতরণ

বড় শাহতলী গ্রামের ঐতিহ্যবাহী রুশদী পরিবারের উদ্যোগে আসন্ন ঈদ-উল ফিতর ও পবিত্র রমজান উপলক্ষে পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের ঐতিহ্যবাহী রুশদী পরিবারের উদ্যোগে আসন্ন ঈদ-উল ফিতর ও পবিত্র রমজান উপলক্ষে মরহুম রুশদী পরিবারের সদস্যদের কবর জিয়ারত, মিলাদ মাহফিল,পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

১১মার্চ (বুধবার) বিকালে শাহতলী রুশদী বাড়ি প্রাঙ্গনে এতিমখানার ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

ঈদ উপহার বিতরণের পূর্বে শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী শাহতলী রুশদীর পরিবারের কৃতিসন্তান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি বক্তব্যে বলেন, এ মাদরাসাটি একটি দ্বীনি মাদরাসা। এ মাদরাসা থেকে অনেক কোরআনে হাফেজ তৈরি হয়েছে। আমার পক্ষ থেকে এ মাদরাসার জন্য সকল প্রকার সহযোগিতা থাকবে। আমাদের রুশদী পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। এলাকাবাসির সহযোগিতায় এ মাদরাসাটি এগিয়ে যাচ্ছে।

Model Hospital

তিনি বলেন,শাহতলীস্থ বিভিন্ন সরকারি-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করেছি,আরো অনেক কাজ বাকী।পর্যায়ক্রমে করবো।এলাকার রাস্তাঘাট, সমস্যা, মানুষের দুর্ভোগ লাগাবো কাজ করবো।মানবতার কল্যানে কাজ করবো। যা যা সমস্যা আছে তা সমাধানের উদ্যোগ নিবো।

বড় শাহতলী গ্রামের ঐতিহ্যবাহী রুশদী পরিবারের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে রুশদী পরিবারের মরহুম সদস্যগণের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত শেষে মুনাজাতরত চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি আরো বলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছি। সেবা করতে পারি।সাংবাদিকদের কল্যানে কাজ করতে পারি। মানবতার কল্যানে কাজ করতে পারি।দোয়া করবেন যেন যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে পারি,আপনাদের সুনাম ধরে রাখতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যারয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মো: বাহাউদ্দিন , সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক নুরু গাজী, সাবেক মেম্বার মো: সফিক কারী, পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজীয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা শাহাদাৎ হোসেন, সহকারি শিক্ষক হাফেজ মো: রাকিব মিয়াজী, স্থানীয় তাদের মিজি সহ এতিম খানার ছাত্রবৃন্দগণ ও মুসল্লিগন।

অনুষ্ঠানের পূর্বে শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদী ও শাহমাহমুদপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী সহ রুশদী পরিবারের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital