বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নারীর রাজনৈতিক অংশগ্রহণে ডিজিটাল সহিংসতা নিয়ে আলোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:২৬ পিএম
চাঁদপুরে নারীর রাজনৈতিক অংশগ্রহণে ডিজিটাল সহিংসতা নিয়ে আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “নারীর রাজনৈতিক অংশগ্রহণে চাঁদপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এর আয়োজনে ডিজিটাল সহিংসতা: চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “নারীর রাজনৈতিক অংশগ্রহণে ডিজিটাল সহিংসতা: চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে চাঁদপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)।

বুধবার (১১ মার্চ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় “সব নারী ও মেয়ের জন্য: অধিকার, ন্যায়বিচার ও ক্ষমতায়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ ও এনসিপি’র নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় নারী রাজনীতিকদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) এর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে নারী নেত্রীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে উৎসাহিত করা, অনলাইন সহিংসতা ও নারী অংশগ্রহণের সম্পর্ক তুলে ধরা এবং রাজনৈতিক দল, গণমাধ্যম ও প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া খাতুন, এমএএফ চাঁদপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, পিপি অ্যাডভোকেট কোহিনুর রশিদ, চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রহিমা বেগম, চাঁদপুর জেলা শ্রমিক কল্যাণ মহিলা জামায়াতের সেক্রেটারি ফাতেমা বেগম এবং দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আকবর হোসেন চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন এমএএফ চাঁদপুরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।

Model Hospital

এমএএফ-এর সহ-সভাপতি ও জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট মুনিরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এমএএফ-এর কোষাধ্যক্ষ নাহিদা সুলতানা সেতু। ইয়াং ফেলো ও গণঅধিকার পরিষদের সেক্রেটারি মো. মাহমুদুল হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নারীদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী; তাই নারী-পুরুষ সমানভাবে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক।

উল্লেখ্য, যুক্তরাজ্যের এফসিডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত বি-স্পেস প্রকল্প এ আয়োজনকে সহায়তা প্রদান করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital