শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাছ শিকারে গিয়ে বৃদ্ধার মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ১২:২৩ পিএম
ফরিদগঞ্জে মাছ শিকারে গিয়ে বৃদ্ধার মৃত্যু

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় মাছ শিকার করতে গিয়ে বৃদ্ধার রহস্য জনক মৃত্যু হয়েছে।

৯ নভেম্বর রাতে পৌর এলাকার চরকুমিরা মালের বাড়ির মৃত- চান মিয়া মালের ছেলে আবু তাহের মাল (৫৫) মাছ শিকার করতে গিয়ে মৃত্যু হয়েছে, তবে এ মৃত্যু রহস্য জনক বলে দাবী করছে এলাকাবাসী।

এ বিষয়ে পরিবারের লোকজন জানান, বৃদ্ধা তাহের রাত আনুমানিক ২টার দিকে মাছ শিকার করতে গিয়ে আর ফিরে আসেননি। পরে ফজরের পূর্ব মূহুর্ত্তে তার বড় ছেলে শহিদ উল্লা মাল খোঁজ করে দেখেন তিনি বাড়ির অদূরে বিলের মাঝখানে মৃত অবস্থায় পড়ে রয়েছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এস.আই) মোঃ নুরুল ইসলাম জানান, আমি ঘটনাটি শুনে ঘটনা স্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছি। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ কিংবা কোন ধরনে সন্দেহ না থাকায় তারা লাশ দাফন করেছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital