বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিশ্ব কিডনি দিবসে চাঁদপুরে ক্যাম্পস’র বর্ণাঢ্য র‍্যালী ও সচেতনতা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:০০ পিএম
বিশ্ব কিডনি দিবসে চাঁদপুরে ক্যাম্পস’র বর্ণাঢ্য র‍্যালী ও সচেতনতা কর্মসূচি

বিশ্ব কিডনি দিবসে চাঁদপুরে কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পসের) আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

সবার জন্য সুস্থ কিডনি, জীবন রক্ষায় বাঁচাও ধরণী। এই প্রতিপাদ্যের আলোকে চাঁদপুরে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে বিশ্ব কিডনি দিবস-২০২৬ উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় কিডনি বিষয়ক বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা, ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার-চাঁদপুর।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬ইং) সকালে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে শহরের চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কে অবস্থিত ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে তা শেষ হয়। পরে পথচারীদের মাঝে টি-শার্ট বিতরণ এবং কিডনি রোগ প্রতিরোধ বিষয়ক ও সচেতনতা বিষয়ে পরামর্শ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পসের) মেডিকেল অফিসার ডা. সিজন শেখ, সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াদ, সিনিয়র স্টাফ নার্স মোসাম্মৎ জুলেখা বেগম, টেকনেশিয়ান সুজন শেখসহ
আলোচনায় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কিডনি রোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠছে। বর্তমানে বিশ্বে প্রায় ৮৫ কোটি মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত, যা ডায়াবেটিস রোগীর সংখ্যার প্রায় দ্বিগুণ এবং ক্যান্সার  রোগীর তুলনায় প্রায় বিশ গুণ বেশি। ১৯৯০ সালে মৃত্যুর কারণ হিসেবে কিডনি রোগের অবস্থান ছিল ১৯তম, যা বর্তমানে ৭ম স্থানে উঠে এসেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৪০ সালের মধ্যে এটি ৫ম স্থানে পৌঁছাতে পারে।
বাংলাদেশেও কিডনি রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। বিভিন্ন তথ্য অনুযায়ী দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর প্রায় ৪০ হাজার রোগী ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এছাড়া আরও ২৪ থেকে ৩০ হাজার রোগীর হঠাৎ কিডনি বিকল হয়ে সাময়িক ডায়ালাইসিসের প্রয়োজন হয়।
উল্লেখ্য, সুলভ মূল্যে কিডনি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পস ইতোমধ্যে ঢাকা ছাড়াও টাঙ্গাইল, চাঁদপুর, মাদারীপুর, সখিপুর, নবাবগঞ্জ, ঝিনাইদহ ও ঘাটাইলসহ বিভিন্ন স্থানে কিডনি সেবা ও ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন করেছে। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে এসব কেন্দ্র থেকেও নিজ নিজ এলাকায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital