বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অপরাধীদের কোনো ছাড় নেই : কচুয়ায় এসপি রবিউল হাসান

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:১৮ পিএম
অপরাধীদের কোনো ছাড় নেই : কচুয়ায় এসপি রবিউল হাসান

সাচারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার রবিউল হাসান।

​​চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাচার বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান।

​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ চাঁদপুর গড়তে মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের পরিচয় শুধুই অপরাধী। অপরাধীদের কোনো ছাড় নেই। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা পাশে থাকবে।

তিনি আরও বলেন, সরকারের একার পক্ষে কোন সমস্যা সমাধান করা সম্ভব না তেমনি জনগণের সহযোগিতা ছাড়া কোন সমাধান করা যায় না। কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও চাঁদাবাজি সহ কোন অপরাধে ছাড় নয়? । সাচার বাজার যানজট নিরাসনে বাজার কমিটির সহ সকলের সহযোগিতা প্রয়োজন। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিপথগামিতা থেকে রক্ষা করতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সাচারকে একটি আদর্শ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Model Hospital

পুলিশ সুপার উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের কথা শোনেন এবং কোনো প্রকার চাঁদাবাজির শিকার হলে দ্রুত পুলিশকে অবহিত করার পরামর্শ দেন।

সভায় ​কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল হাই চৌধুরী, ইন্সপেক্টর খলিল, ​সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফ. ম. শাহ জাহান, ​সাচার বাজার কমিটির সভাপতি গোলাম আজম সজিব ভূইয়া ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মজুমদার, ​সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন, ​সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা প্রমুখ।

​মতবিনিময় শেষে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান সাচার ফাঁড়ি পরিদর্শন করেন। পাশাপাশি তিনি ফাঁড়ির রক্ষিত বিভিন্ন রেজিস্টার পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital