বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৫০০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলন নেতা শেখ আবদুল্লাহর শাড়ি-লুঙ্গি বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:২০ পিএম
৫০০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলন নেতা শেখ আবদুল্লাহর শাড়ি-লুঙ্গি বিতরণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অন্যতম উপদেষ্টা ডুবাই প্রবাসী, বিশিষ্ট দানবীর আলহাজ শেখ মুহাম্মদ আবদুল্লাহর ব্যবস্থাপনায় ১০নং লক্ষ্মীপুর  ও বালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গরিব-দুঃখী ও অসহায় ৫০০ পরিবারের মাঝে উন্নতমানের শাড়ি-লুঙ্গি ও ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রী বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা নেতা ডা. হারুন অর-রশিদ প্রমুখ।
ঈদসামগ্রী বিতরণকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, রাষ্ট্রের দায়িত্ব মানুষের অধিকার তাদের ঘরে ঘরে পৌঁছে দেয়া। এটি সরকারের অনুকম্পা নয়, বরং জনতার অধিকার। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও গণমানুষের এ মৌলিক অধিকার কেউ প্রতিষ্ঠা করতে পারেনি। ক্ষুধার জ্বালায় মানুষ আজও আত্মহত্যারমতো জঘন্য পাপিষ্ঠ কাজ করতে দ্বিধা করে না। পোশাকের অভাবে লজ্জায় নিজের আব্রু বাঁচাতে মা তাঁর কোলের সন্তানকেও বিক্রি করে দেয়ার খবর গণমাধ্যমে দেখতে হয়। চিকিৎসার অভাবে আজ মানুষ ধুঁকে ধুঁকে মরছে। আজও প্রতিষ্ঠা হয়নি মানুষের ভোট ও ভাতের অধিকার।
তিনি সরকারের পাশাপাশি শেখ মুহাম্মদ আবদুল্লাহরমতো সমাজের বিত্তবানদেরকে গরিব-দুঃখী অসহায় মানুষের  পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।