বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সোসাইটি ফর ইস্টাবলিসমেন্ট এন্ড ইমপ্লিমেন্সন অব হিউম্যান রাইটস চাঁদপুর কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১২:২৭ এম
সোসাইটি ফর ইস্টাবলিসমেন্ট এন্ড ইমপ্লিমেন্সন অব হিউম্যান রাইটস চাঁদপুর কমিটি গঠন

জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা সোসাইটি ফর ইস্টাবলিসমেন্ট অব হিউম্যান রাইস এর চাঁদপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে হিউম্যান রাইস নির্বাহী পরিষদ এই কমিটি ঘোষণা করেন।

চাঁদপুর জেলা কমিটির সভাপতি হিসবে দায়িত্ব পালন করবেন এমদাদ হোসাইন, জেনারেল সেক্রেটারি মো. মাহবুব দর্জি, সহ-সভাপতি সাবের আহমেদ খোকন, সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, এসিসটেন্ট সহকারি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, সহকারি সাংগঠনকি সম্পাদক আরিফুর রহমান, রিলিজিয়াস সেক্রেটারি শরিফ আহমেদ, অফিস সেক্রেটারি মো. ইয়াছিন খান, ক্যাশিয়ার মো. সবুজ খান, প্রচার সেক্রেটারি মো. ওসমান মিজি, সহকারি সাংগঠনিক সম্পাদক মো. সুমন পাটওয়ারী।

সোসাইটি ফর ইস্টাবলিসমেন্ট এন্ড ইমপ্লিমেন্সন অব হিউম্যান রাইটস (SEIHR) বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করা একটি সংগঠন ।

Model Hospital

মূল কার্যক্রম:
মানবাধিকার সচেতনতা: সমাজ ও মানুষের মধ্যে তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।

র‌্যালি ও আলোচনা: ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিশেষ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা।

অধিকার প্রতিষ্ঠা: সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ।
SEIHR-এর লক্ষ্য হলো একটি সচেতন সমাজ গঠনের মাধ্যমে মানবাধিকারের রক্ষায় ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে বড় পরিবর্তন আনা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।