বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১২:৩২ এম
শাহরাস্তিতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ
শাহরাস্তি উপজেলায় সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের  মাঝে বিতরণ করা হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে অসহায় ও দুঃস্থ মানুষ, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং অনাথ আশ্রমের বাসিন্দাদের সহযোগিতার  লক্ষ্যে উপজেলার মোট ২৪টি ধর্মীয় প্রতিষ্ঠানে এই খেজুর বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ১২ মার্চ) বিকেলে  চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেনের পরামর্শক্রমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এই বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান (অঃ দাঃ), ছাত্রদলের সভাপতি ইঞ্জিঃ এবিএম পলাশ, সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন, গণমাধ্যমকর্মী, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি  এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্থানীয় সাংসদের নির্দেশে সৌদি সরকারের এই মানবিক উপহার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মানুষের জন্য এক ধরনের সহমর্মিতার বার্তা বহন করে। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শুধু ধর্মীয় শিক্ষা নয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এমন উদ্যোগ মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে এবং সমাজে সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করে।
খেজুরপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— জামিয়া আরাবিয়া খেড়িহর মাদ্রাসা, দারুল উলুম মহিলা মাদ্রাসা, দৈয়ারা নূরানী মাদ্রাসা, বাইতুন নূর মহিলা মাদ্রাসা ও এতিমখানা, আন নূর ইসলামিয়া একাডেমি মাদ্রাসা, সুচিপাড়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা, ফেরুয়া কওমী মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা (ফেরুয়া বাজার), খামার বাড়ি নূরানী মাদ্রাসা, বেলায়েত নগর নূরানী মাদ্রাসা, জমিরিয়া মাদ্রাসা, কাসেমুল উলুম মাদ্রাসা, মাদ্রাসাতুল সালমান ফারসি (রা.), মাদ্রাসাতুল সালমান ফার্সারি (রা:), জমিয়া ইসলামিয়া ওয়াদুদিয়া মাদ্রাসা, সাদেকিয়া হাফেজিয়া মাদ্রাসা, মারকাযুন নূর আল-ইসলামিয়া মাদ্রাসা, দারুল উলুম রাড়া মাদ্রাসা, আল হুদা মহিলা মাদ্রাসা, শিবপুর তালিমুল কুরআন মাদ্রাসা এবং দারুল উলুম দেবকরা কাওমী মাদ্রাসা।
এছাড়াও উপজেলার কয়েকটি মন্দিরেও সৌদি সরকারের উপহার খেজুর বিতরণ করা হয়েছে। সেগুলো হলো— শ্রী শ্রী মেহের কালীবাড়ি মন্দির, শ্রী শ্রী কালীবাড়ি হরিসভা রাধাকৃষ্ণ মন্দির, শ্রী শ্রী গোপাল জিও আখড়া মন্দির এবং শাহরাস্তি পৌর মহাশ্মশান শিব মন্দির।
উপজেলা প্রশাসন জানায়, সৌদি সরকারের এ উপহার অসহায় মানুষ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাঝে সহমর্মিতা, মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital