শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আজ প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১২:৪০ এম
আজ প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল

দীর্ঘ দশ বছর পেরিয়ে চাঁদপুর রিপোর্ট ও প্রিয় সময় এগারো বছরে পদার্পণ করতে যাচ্ছে। চাঁদপুর সহ সারাদেশের বিগত সময়ে এই প্রতিষ্ঠান দুটি সঠিক সাংবাদিকতার উৎকর্ষ বিধানে তৎপর থেকেছে।

আজ ১৩ মার্চ ২০২৬ খ্রি. বিকেল চারটায় প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সম্মেলন, ইফতার ও বিশেষ আলোচনাসভা হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজার সততা প্লাজা গাউছিয়া মডেল টাউনে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাফিউস সাহাদাত ওয়াসিম পাাটওয়ারী, বিশেষ অতিথি ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন।

আরও উপস্থিত থাকবেন হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক প্রফেসর কাজী নজরুল ইসলাম রুবেল।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital