বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:৫২ পিএম
মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ১২নং ফরাজীকান্দি ইউনিয়ন সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় গৌরাঙ্গ বাজার সশস্ত্র বাহিনী অফিসে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার সভাপতি ও ছেংগারচর পৌরসভার কাউন্সিলর সার্জেন্ট (অব.) মোঃ আমান উল্লাহ সরকার।
মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) শাহান শাহ সেলিম (লিটন) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার সহ-সভাপতি সার্জেন্ট (অব.) মোঃ মজিবুর রহমান, সার্জেন্ট (অব.) শহিদুল হক ভূঁইয়া, পৌর সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) একেএম তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারিছ খান, ১২নং ফরাজীকান্দি ইউনিয়ন সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মোঃ শফিকুল ইসলাম।
সার্বিক পরিচালনায় ছিলেন- সার্জেন্ট (অব.) মোঃ জুয়েল গাজী, ফরাজী কান্দি ইউনিয়ন সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মোঃ আমিনুল ইসলাম, সার্জেন্ট (অব.) মঞ্জুর আহম্মেদ, সার্জেন্ট (অব.) সানাউল্লাহ, সার্জেন্ট (অব.) মজিবুর রহমান।
ইফতার পূর্বে দেশ, জাতি এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
রমজান মাসে ইফতার মাহফিলের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস। ইফতার মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায় এবং সমাজে ঐক্য ও মানবিক মূল্যবোধ জোরদার হয়।
অনুষ্ঠান শেষে সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং মিলনমেলায় অংশগ্রহণকারীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital