শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণ নায়েরগাঁও জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান : অ্যাডভোকেট শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৩১ পিএম
বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান : অ্যাডভোকেট শফিকুর রহমান

মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমজানুল মোবারকের তাৎপয শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যান সমিতির সেক্রেটারী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য এডভোকেট শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমজানুল মোবারকের তাৎপয শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 ১৩ মার্চ শুক্রবার বিকেলে মতলব দক্ষিণ ঘোড়াধারী কেন্দ্রীয় জামে মসজিদুল কোবরা প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যান সমিতির সেক্রেটারী, ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য ও সেন্টার পর হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল রিচার্স এর চেয়ারম্যান এডভোকেট শফিকুর রহমান। তিনি বলেন, রমজান মাস মানবতার সেবা, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মাসে সমাজের বিত্তবানদের উচিত গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। যাতে সবাই সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। রমজান আমাদেরকে ধৈর্য, সংযম, দানশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে দান-সদকা, যাকাত ও ফিতরা প্রদানের মাধ্যমে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা সাদেক শাহীন ও মনির হোসেন মাষ্টারের পরিচালনায় উপস্থিত ছিলেন ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের সম্পাদক ডিএম নাজমুল হক(সজিব), ডিএম সালমান নাজির।

Model Hospital

বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসেন, খন্দকার মাওলান নজরুল ইসলাম, নেছার আহমেদ(আকাশ), ইব্রাহীম বেপারী, মাওলনা খাদিমুল ইসলাম, মাওলানা সরোয়ার হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital