বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয় : অ্যাডভোকেট শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৩৪ পিএম
রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয় : অ্যাডভোকেট শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় খন্ডামারা ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি ও চাঁদপুর সদর–হাইমচর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী, চাঁদপুর সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে একজন মুসলমানের উচিত সকল প্রকার অন্যায়, অবিচার ও পাপ কাজ থেকে বিরত থাকা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যে ভেজাল মেশানো, ওজনে কম দেওয়া, অতিরিক্ত দাম আদায়সহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারি মো. জসিম উদ্দিন বাহার, চরভাঙ্গা মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আলী আকবর, ৬ নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি জিল্লুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মহাসিন পাটওয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Model Hospital

তিনি আরও বলেন, রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়; বরং এটি মানুষের চরিত্র গঠনের শিক্ষা দেয়। যারা রমজান মাসেও ঘুষ গ্রহণ, দুর্নীতি ও মানুষের অধিকার হরণ করে, তারা রোজার প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হয়। তাই রমজানের শিক্ষাকে ধারণ করে আমাদেরকে সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি সকল ব্যবসায়ী ও পেশাজীবীদের উদ্দেশ্যে বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করে সৎভাবে ব্যবসা পরিচালনা করতে হবে এবং মানুষের সাথে প্রতারণা থেকে বিরত থাকতে হবে। তাহলেই রমজানের প্রকৃত কল্যাণ সমাজে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital