বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানসম্মত পোশাক ও সুলভ মূল্যে সন্তুষ্ট ভোক্তা অধিদপ্তর

চাঁদপুরে ফ্যাশন সচেতন ক্রেতাদের মাঝে দাম ও মানে সাড়া ফেলছে ‘সুফিফ’

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৫৭ পিএম
চাঁদপুরে ফ্যাশন সচেতন ক্রেতাদের মাঝে দাম ও মানে সাড়া ফেলছে ‘সুফিফ’
সুদীর্ঘ ১৪ বছরের ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতায় সারা বাংলাদেশের ন্যায় ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরেও রুচিশীল পুরুষদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে তৈরি পোশাকের প্রতিষ্ঠান সুফিফ। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুলভ মূল্য ও মানসম্মত পোশাকের কারণে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে জেলার ফ্যাশন সচেতন ক্রেতাদের অন্যতম আস্থার ঠিকানায় পরিণত হয়েছে।
চাঁদপুর শহরের জে. এম. সেনগুপ্ত রোডের আলম ম্যানশনে, পুরবী শপিং মলের বিপরীতে অবস্থিত সুফিফ-এর শোরুমে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে তরুণদের কাছে এটি একটি নির্ভরযোগ্য ফ্যাশন বিপণীবিতান হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। এখানে পুরুষদের জন্য পাঞ্জাবি, পোলো টি-শার্ট, টি-শার্ট, জিন্স প্যান্ট, ফরমাল শার্টসহ নিত্যনতুন ফ্যাশনেবল পোশাক সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। আধুনিক ফ্যাশনের পাশাপাশি সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সমন্বয়ে ভিন্নধর্মী অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এগিয়ে চলছে প্রতিষ্ঠানটি।
গৌরবময় পথচলার ১৪ বছর উপলক্ষে এবারের ঈদে সুফিফ চাঁদপুর ব্রাঞ্চে ক্রেতাদের জন্য চালু করা হয়েছে বিশেষ অফার। প্রত্যেক ক্রেতাকে ২ হাজার টাকার কেনাকাটায় একটি লাকি কুপন দেওয়া হচ্ছে, যার মাধ্যমে সর্বমোট ১১৪টি আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি আকর্ষণীয় মোটরসাইকেল।
সম্প্রতি বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের একটি টিম সুফিফ-এর চাঁদপুর ব্রাঞ্চ পরিদর্শন করে। এ সময় তারা প্রতিষ্ঠানটির মানসম্মত পণ্য ও সুলভ মূল্য দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ক্রেতাদের জন্য এমন মানসম্মত পোশাক সাশ্রয়ী দামে সরবরাহ করা প্রশংসনীয় উদ্যোগ। তারা এজন্য সুফিফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ক্রেতাদের এই ধরনের মানসম্মত প্রতিষ্ঠানের সঙ্গে থাকার জন্যও উৎসাহিত করেন। সুফিব চাঁদপুর ব্রাঞ্চের মিল্লাত হোসাইন এই তথ্য জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।