বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাকিলা ইউনিয়নে আব্দুল মতিন স্বপনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ভোটাররা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:৪৬ পিএম
বাকিলা ইউনিয়নে আব্দুল মতিন স্বপনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ভোটাররা
জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই সারাদরশের মত চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আব্দুল মতিন স্বপনের নাম ব্যাপক আলোচনা রয়েছে, ইউনিয়ন বিএনপির  এই ত্যাগ্যাগী সাধারণ সম্পাদক, একজন কর্মী বান্ধবও জন  দরদী হওয়ার কারণে ইউনিয়ন জুড়ে এখন শুধু আলোচনায় তিনিই রয়েছে।
স্থানীয়ভাবে আলোচনায় আব্দুল মতিন স্বপনের নাম এসেছে।
আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও ইউনিয়ন ব্যাপী  সম্ভাব্য সকল প্রার্থীরাই ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন।
বাকিলা ইউনিয়নের গরিব অসহায়, দুস্থ মানুষের আশার প্রদীপ হয়ে আব্দুল মতিন স্বপন ঘরে ঘরে আলো ছড়াচ্ছে। বিগত দিনে ইউনিয়নের মানুষের বিপদে আপদে অভিভাবকের মতো পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে সেবা প্রদান করার কারণে আব্দুল মতিন স্বপন জনপ্রিয়তারে তুঙ্গে রয়েছে, জনপ্রতিনিধি না হয়েও আব্দুল মতন স্বপন যেভাবে মানুষের জন্য কাজ করেছে তা বিরল হয়ে বাকিলা ইউনিয়নের আপামর জনতার মাঝে মুখে মুখে রয়েছে।
মাদক ইভটিজিং বাল্য বিয়ে সন্ত্রাস নির্মূলে তিনি সব সময় জোরালোভাবে কাজ করছে, কোন মানুষ যাতে হয়রানির শিকার না হয় তার জন্য আব্দুল মতিন স্বপন উদাহরণ হয়ে রয়েছে।
বিএনপির দুর্দিনে বিগত ১৭ বছর  দলীয় কান্ডারী হিসেবে বাকিলা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর পাশে  উপজেলা বিএনপির নির্দেশনা মোতাবেক থেকে কাজ করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হককে বাকিলা ইউনিয়নে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করে বিজয় নিশ্চিত করেছে, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের নির্বাচনী ইশতেহারগুলো তুলে ধরেছে। এজন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুল মতিন স্বপনের বিকল্প নেই বললে ইউনিয়নবাসীর সাথে আলাপ করে জানা গেছে।
একজন ক্লিন ইমেজের সাদা মনের মানুষ হিসাবে,বাকিলা ইউনিয়নের দল মত নির্বিশেষে  সর্বস্তরের মানুষের কাছে আব্দুল মতিন স্বপনের পরিচিতি রয়েছে, বাকিলা ইউনিয়নবাসীর কাজ করার জন্য আব্দুল মতিন স্বপনের বিকল্প নেই বলে এমনটাই ইউনিয়ন ব্যাপী  আলোচনায় উঠে আসে।
বাকিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বপন জানান, ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করতে ইউনিয়নের তৃণমূলের জনসাধারণ বলে যাচ্ছে, জনগণের দাবির প্রেক্ষিতে  জন সেবা করার প্রত্যয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান হিসেবে  নির্বাচনে করার সম্ভবনা রযেছে। মাঠ পর্যায়ে দীর্ঘদিন কাজ করেছি, জনগণের পাশে থেকে সেবা প্রদান করেছি  এ সেবা অব্যাহত রাখতে চাই।
তিনি বলেন ইউনিয়নব্যাপী শিক্ষার হার বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করা হবে, খেলাধুলা এগিয়ে নিতে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উৎসাহসহ  খেলাধুলার যাবতীয় ব্যবস্থা করা হবে, মাদক নির্মূলে জোরালোভাবে কাজ করা হবে, ইউনিয়নের কমল মতি নারী শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে স্কুলে যাতায়াত করতে পারে সেজন্য সকল প্রকার ইভটিজিং বন্ধ করা হয়,বাকিলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে সার্বক্ষণিক কাজ করার ইচ্ছা রয়েছ, জনগণের সেবা দোর গোড়ায় পৌছিয়ে দেওয়া হবে,ইউনিয়ন পরিষদে এসে যাতে কোন মানুষ অপেক্ষা করতে না হয় সে বিষয়ে লক্ষ্য রেখেই কাজ করা হবে  সর্বোপরি ইউনিয়নের মানুষের প্রতিদিনের  সার্বিক সেবা নিশ্চিত করে ঘরে ফেরা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital