বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:৪৮ পিএম
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন বিগত সভার কার্যবিবরণী, গৃহীত সিদ্ধান্ত এবং বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলা উন্নয়ন সমন্বয় সভা কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি জেলার সার্বিক উন্নয়নের রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সরকারি অর্থের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম সক্রিয়করণ, গ্রাম আদালত কার্যকর করা, চাঁদপুর পৌরসভার বিভিন্ন স্থানে বেহাল অবস্থায় থাকা রাস্তাগুলো দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে লোকবল সংকট নিরসন এবং জলাতঙ্ক ভ্যাকসিন সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

Model Hospital

এছাড়াও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি ত্রুটিপূর্ণ রাস্তাঘাট দ্রুত সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রিক হিসা, জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, গণপূর্ত বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমানসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।

এ সময় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ বিভাগের চলমান প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং জেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital