শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কচুয়া উপজেলা ছাত্রদলের ঈদ শুভেচ্ছা বিনিময়

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:৫১ পিএম
কচুয়া উপজেলা ছাত্রদলের ঈদ শুভেচ্ছা বিনিময়

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন উপজেলা ছাত্রদল।

কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক পবিত্র ঈদুল ফিতরের পরবর্তীতে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ছাত্রদলের সকল নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছেন কচুয়া উপজেলা ছাত্রদল।
ঈদের তৃতীয় দিনে পৌরসভা থেকে শুরু করে ১২টি ইউনিয়নে‌ ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় পবিত্র ঈদুল ফিতর শুভেচ্ছা,কুশল বিনিময়, নেতাকর্মীদের খোঁজখবর এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা করেন।  প্রতিটি ইউনিয়নের ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা সতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোঃ ওমর ফারুক মায়ার কবর জিয়ারত করেন এবং তাঁর বাড়িতে গিয়ে পরিবার ও ছেলে সন্তানের খোঁজখবর নেন উপজেলা ছাত্রদল।
ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাট রইশ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সাক্কু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক নায়ন লোকমান হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউসার হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের আইসিটি বিষয়ক সম্পাদক ইমরান শাহ,পৌর ছাত্রদলের সাবেক  সাধারণ সম্পাদক ইমাম হোসেন প্রমুখ ।
এ সময় সকাল ইউনিয়ন ও পৌর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের সকল নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে উপজেলা ছাত্রদল ইউনিয়ন ছাত্রদলের উদ্দেশ্যে বলেন “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নেতাকর্মীদের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।