শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সিএনজি-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৮:৫৪ পিএম
হাজীগঞ্জে সিএনজি-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৭টা ২০ থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বাকিলা বাজারের পশ্চিম পাশে আন্ধারভাঙ্গা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও মুরগিবাহী নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা কিবরিয়া (পিতা: নুরু মিয়া, বাড়ি: রায়শ্রী, শাহরাস্তি, চাঁদপুর) ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় সিএনজির চালক ও অজ্ঞাতপরিচয় এক নারী যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা সিএনজি ও নসিমনটি আটক করে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে রওনা দেয়।

Model Hospital

এদিকে দুর্ঘটনার পর কিছু সময় যানজট সৃষ্টি হলেও বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital