শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে দুই পেট্রোল পাম্পে অভিযান

মো. মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:৪০ পিএম
শাহরাস্তিতে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে দুই পেট্রোল পাম্পে অভিযান
শাহরাস্তি উপজেলায় জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।শনিবার (২৮ মার্চ ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে উপজেলার ২ টি  ফিলিং স্টেশন ও খুচরা তেল বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা  দোয়াভাঙ্গার হান্নান ফিলিং স্টেশন এবং ওয়ারুকের কাজী ফিলিং স্টেশন পরিদর্শন করেন।
পরিদর্শনে দেখা যায়, যমুনা ও মেঘনা ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় হান্নান ফিলিং স্টেশনে গত ২৭ মার্চ দুপুর ১২টা থেকে এবং কাজী ফিলিং স্টেশনে গত ২৪ মার্চ থেকে বিক্রয়যোগ্য অকটেন শেষ হয়ে গেছে। এদিকে ২৭ তারিখ হান্নান ফিলিং স্টেশনে ৪ হাজার লিটার অকটেন  ডিপো থেকে সরবরাহ করা হলে তা কর্তৃপক্ষ  রেশনিং পদ্ধতিতে উপস্থিত গাড়ী ও বাইক চালকদের মাঝে বিতরণ করেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। বর্তমানে স্টক আউট। তবে উভয় ফিলিং স্টেশনে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
এ সময় স্টক রেজিস্টার যাচাই করে জ্বালানি তেলের মজুদ সঠিক পাওয়া যায়।
অভিযান চলাকালে পাম্প মালিকদের সতর্ক করে বলা হয়, কোনো অবস্থাতেই জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা যাবে না এবং অবৈধভাবে মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কেউ যদি জ্বালানি তেল মজুদ করে বাজারে সংকট তৈরি করে বা সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া উপজেলার বিভিন্ন বাজারে খুচরা তেল বিক্রয় কেন্দ্রগুলোতেও তল্লাশি চালিয়ে মজুদ পরিস্থিতি ও মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয়।অভিযানে শাহরাস্তি থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital