শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়্যারম্যান নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ মার্চ, ২০২২, ১:৫৭ পিএম
শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়্যারম্যান নির্বাচন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যথাক্রমে- ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক দেওয়ান, ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মরিয়ম বেগম।
শনিবার (৫ মার্চ) বেলা ১০ টায় মেহের উত্তর  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নির্বাচন পরিচালনা করেন- ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মজুমদার ও ইউপি সচিব সাইফুল ইসলাম রাসেল।
মেহের উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মজুমদার জানান- নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ মৌখিক আলোচনার মাধ্যমে তাদের মতামত প্রয়োগ করে প্যানেল চেয়্যারম্যান নির্বাচিত করেন।
৩ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে তাজুল ইসলাম ১ম, ফারুক দেওয়ান ২য় এবং মরিয়ম বেগম ৩য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি নির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital