শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে খোলাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় জরিমানা

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:৩৫ পিএম
ফরিদগঞ্জে খোলাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় জরিমানা

ফরিদগঞ্জে খোলাবাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় করা হচ্ছে।

চাঁদপুরের ফরিদগঞ্জে খোলাবাজারে অতিরিক্ত দামে অকটেন, পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ বাজারের কেরোয়া ব্রিজ সংলগ্ন একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়ভাবে খবর ছড়িয়ে পড়ে যে, পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে বাজারের একটি দোকানে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে।
অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর. এম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই দোকানির বিরুদ্ধে ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে থানা পুলিশের উপ-পরিদর্শক এস.আই নুরুল আলমসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর. এম জাহিদ হাসান বলেন, “অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।”

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।