বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া কড়ইয়া ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থাপনের স্থান পরিদর্শনে ড. মহীউদ্দীন খান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৪:২২ পিএম
কচুয়া কড়ইয়া ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থাপনের স্থান পরিদর্শনে ড. মহীউদ্দীন খান

মোঃ রাছেল, কচুয়া : কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কড়ইয়া ইউনিয়নের কার্যক্রম প্রায় অর্ধযোগ ধরে পরিচালিত হয়ে আসছে ভাড়াটিয়া ভবনে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ভাড়াটিয়া ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হওয়ায় ইউনিয়নবাসী চরম দুর্ভোগের শিকার হয়ে আসছে।

এ ইউনিয়নে একটি স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য ইউনিয়বাসী দীর্ঘদিন থেকে দাবী জানিয়ে আসছে। এ দাবীর প্রেক্ষিতে ইউনিয়নের ১,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের সংযোগ স্থল (লুন্তি মৌজায়) তুলাতলী-লুন্তি রাস্তার বামপাশে স্থান নির্বাচন করা হয়। কার্যালয় স্থাপনে প্রয়োজনীয় জমি দান করছেন এ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর।

নির্বাচন করা এ স্থান গতকাল শনিবার সকালে পরিদর্শন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। তিনি পরিষদের কার্যালয় স্থাপনের জন্য নির্বাচিত জায়গাটি পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, নির্বাচিত জায়গা কার্যালয় স্থাপনের জন্য উপযোগী।কার্যালয় স্থাপনে যাতে সহসায় উদ্যোগ নেওয়া হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হবে।

এছাড়াও প্রস্তাবিত কার্যালয়ের লোকজনের আসা-যাওয়ার সুবিধার্তে লুন্তি-তুলাতলী রাস্তাটি সংস্কার কাজ করে আরো উন্নতমানের রাস্তায় উন্নত করার আশ্বাস প্রদান করেন। এদিকে এ ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য জমি পাওয়ায় ও কার্যালয়ের স্থাপন শনাক্ত হওয়ায় সমগ্র ইউনিয়নবাসী স্বস্থির প্রকাশ করছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital