শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলবে মেঘনা নদীতে পূর্ব শত্রুতার জেরে মারধর করে নগদ অর্থসহ মালামাল লুট, আহত-৩ 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:১৬ পিএম
মতলবে মেঘনা নদীতে পূর্ব শত্রুতার জেরে মারধর করে নগদ অর্থসহ মালামাল লুট, আহত-৩ 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে  বাল্কহেড পূর্ব শত্রুতার জেরে  হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র ৫-৭ জন  এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাল্কহেড মালিকের ভাই বিল্লাল হোসেন গুরুতর আহত হয়েছেন এবং বাল্কহেড থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করা হয়েছে।
গত ৩১ মার্চ ( মঙ্গলবার) ভোর রাতে উপজেলার বোরচর সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
এ ঘটনায়, ভুক্তভোগী বাল্কহেড  মালিক মোঃ আবুল হোসেন বেপারী মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোরে সিলেট থেকে বালু নিয়ে বাল্কহেড টি চাঁদপুর সদরে আনলোড করে পুনরায় বোরচরের দিকে ফিরছিল। পথিমধ্যে মেঘনা নদীতে পূর্ব পরিকল্পিতভাবে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে আসা একদল সশস্ত্র ব্যক্তি ট্রলারে হামলা চালায়।
জহিরাবাদ ইউনিয়নের চর উমেদের মুক্তার, নুরে আলম ও দেলোয়ারের নেতৃত্বে একদল সশস্ত্র দল বাল্কহেড  থাকা লোকজনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর করে এবং বাল্কহেড  মালিকের ভাই মো. বিল্লাল হোসেনের নাকে আঘাত করে রক্তাক্ত জখম করে। ​হামলাকারীরা সাথে  থাকা বালু বিক্রির নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা, প্রায় ৩৭ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন এবং রুপার চেইনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত বিল্লাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন,আমরা এই বিষয়ে একটি অভিযোগ গ্রহন করেছি সঠিক ও সুষ্ঠ  তদন্তের মাধ্যমে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।