শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে চাঞ্চল্য, নারীর পেট থেকে বের হলো ৮ কেজির টিউমার

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৯:০৪ পিএম
শাহরাস্তিতে চাঞ্চল্য, নারীর পেট থেকে বের হলো ৮ কেজির টিউমার

চাঁদপুরের শাহরাস্তিতে এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারটি পরিচালনা করেন হাসপাতালের চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলায় ৪৫ বছর বয়সি এক নারী (ছদ্মনাম: শাহীনা বেগম) গত তিন থেকে চার মাস ধরে পেটে অস্বাভাবিক ভার ও ব্যথা অনুভব করছিলেন। প্রাথমিকভাবে আলট্রাসনোগ্রাফিতে পেটে তরল থাকার ধারণা পাওয়া গেলেও পরবর্তী সময়ে সিটি স্ক্যানে টিউমারের উপস্থিতি নিশ্চিত হয়। পরে শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। অস্ত্রোপচারের সময় টিউমারের আকার দেখে চিকিৎসকেরা বিস্মিত হন।

অপসারণকারী চিকিৎসক ও টিউমার।

Model Hospital

অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. মো. আরিফ উল হাসান বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর পেটে টিউমার শনাক্ত করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে। রোগী বর্তমানে পর্যবেক্ষণে আছেন।

ওই নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, রোগীকে সরাসরি না দেখে এবং পূর্ণাঙ্গ কেস হিস্ট্রি ছাড়া এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে ৮ কেজির বেশি ওজনের টিউমার একটি বড় বিষয়। স্থানীয়ভাবে এ ঘটনাকে ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, মফস্বল এলাকায় জটিল অস্ত্রোপচারে দক্ষতার কারণে ডা. মো. আরিফ উল হাসান ইতোমধ্যে আলোচিত। ২০২৪ সালের এপ্রিল মাসে এক ব্যক্তির পায়ুপথে ঢুকে যাওয়া ৬ ইঞ্চি আকারের একটি ডাব অপারেশন ছাড়াই বের করে এনে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital